অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠ-র আক্রমণে আইসি

0
371
ছবি সৌজন্যে : নিজস্ব
অনুব্রত মণ্ডলের পর আবারও আইসিকে আক্রমণ বীরভূমের তৃণমূল নেতার। এবার কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে সিউড়ি থানার আইসিকে আক্রমণ করেছেন।
এবার কাজল অনুগামী ওই তৃণমূল নেতা অভিযোগ করেছেন সিউড়ি থানার আইসির সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। তাঁকে বোমা-গুলি মজুতের আগাম খবর দেওয়া হলেও সিউড়ি থানার আইসি নিষ্ক্রিয় থাকেন। অভিযোগ সিউড়ির দমদমা গ্রামে অনুব্রতর অনুগামী শেখ হিরার বাড়ির কাছে বিস্ফোরণ ঘটে। তৃণমূলের একাংশের দাবি বোমাবাজি করেছে কাজল অনুগামীরা। সেই দাবি খারিজ করে কাজল ঘনিষ্ঠ নুরুলের দাবি কয়েকজন পুলিশকর্মীর সঙ্গে মিলে অপরাধীদের আড়াল করছেন এবং বীরভূম জেলার অশান্তিতে পরোক্ষ সাহায্য করছেন।
কাজল ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা নুরুল ইসলামের অভিযোগ সিউড়ি থানার আইসি কাজ করেন অনুব্রতর নির্দেশে। এর আগে বোলপুর থানার আইসি এবং তাঁর পরিবারকে অশ্রাব্য ভাষায় গালাগালি, হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল।