গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ইজরায়েলি হামলা বন্ধ না হলে আলোচনা নয়: ইরানের বিদেশমন্ত্রী 

    ইজরায়েলি হামলা বন্ধ না হলে আলোচনা নয়: ইরানের বিদেশমন্ত্রী 

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স
    ইজরায়েলের হামলা বন্ধ না হলে আমেরিকার সঙ্গে কোনও ধরনের আলোচনা করবে না, এমনই বার্তা দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
    সেদেশের সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আমেরিকা বারবার বার্তা পাঠিয়ে আলোচনার দাবি জানাচ্ছে। কিন্তু তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত কোনও আলোচনার জায়গা নেই।
    আরাঘচি আরও বলেছেন, তাঁরা এমন কোনও দেশের সঙ্গে কথা বলবেন না, যাঁরা এই অপরাধের অংশীদার। আমেরিকা ইজরায়েলের হামলা ঠেকাতে কোনও ভূমিকা নেয়নি, বরং পরোক্ষভাবে হামলার পিছনে রয়েছেন দাবি করেছেন ইরানের বিদেশমন্ত্রী।