গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home North 24Pgs বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত ২

    বেলঘরিয়ায় রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত ২

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ায়। এই ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
    বেলঘরিয়ার শালপাতা বাগান এলাকার কারখানায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যাচ্ছে বছর ৬০ এর রবিন আইচ ও বছর ৫৫ সুরজিৎ মাইতি অন্যান্য দিনের মতোই বেলঘরিয়ার ওই কেমিক্যাল কারখানায় কাজ করতে গিয়েছিলেন। কয়েক বছরের পুরানো একটি ড্রামে থাকা কেমিক্যাল নিষ্কাশন করে পরিষ্কার করতে গিয়েই তাঁদের দুজনের মৃত্যু হয়েছে বলে খবর।
    ওই কারখানাটির প্রয়োজনীয় লাইসেন্স, অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুরসভা।