বাংলাদেশ ছাড়লেন মাহিয়া মাহি

0
265
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় ঢাকাই নায়িকা মাহিয়া মাহি।ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় ফ্যানদের সঙ্গে শেয়ার করেন তিনি। হঠাৎ করেই ফেসবুকে দেশ ছাড়ার খবর জানিয়েছেন তিনি।

মাহিয়া মাহি, এবার পাড়ি জমালেন আমেরিকায়।নিউইয়র্ক পৌঁছেই সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি ঢাকাই নায়িকা মাহিয়া মাহি।ফেসবুকে মাহি লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়। পোস্টে লোকেশন হিসেবে উল্লেখ করেছেন নিউইয়র্ক,আমেরিকা। তার এই পোস্টে অনেকেই ধরে নিচ্ছেন, মাহি হয়তো দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়ছেন।তবে একটি সংবাদমাধ্যমে মাহি বলেছেন, ভিসা পাওয়ার পর আসা হয়নি আমেরিকা, তাই এবার একটু সময় বের করে এলেন। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাবেন।

উল্লেখ্য কিছুদিন আগে হঠাৎই ঢাকায় প্রেপ্তার করা হয় অভিনেত্রী মাহিয়া মাহিকে। পরে অবশ্য মুক্তি পেয়ে যান তিনি।