গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Sports ব্রাজিলিয়ান ক্লাবের কাছে ধরাশায়ী চেলসি

    ব্রাজিলিয়ান ক্লাবের কাছে ধরাশায়ী চেলসি

    0
    168
    ছবি সৌজন্যে : এক্স

    পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বদলি নেমে জ্বলে উঠেছেন ফ্ল্যামেঙ্গোর অভিজ্ঞ ফরোয়ার্ড ব্রুনো হেনরিক।প্রথমার্ধে পেদ্রো নেতোর গোলে এগিয়ে ছিল ইংলিশ ক্লাব চেলসি। তবে ম্যাচে দারুণ ছন্দে থাকা ফ্ল্যামেঙ্গোর আক্রমণাত্মক খেলা দেখে বোঝাই যাচ্ছিল তারা পিছিয়ে থাকার দল নয়।

    দ্বিতীয়ার্ধেই ফিরিয়ে দেয় সব হিসেব। ম্যাচের ৫৬ মিনিটে মাঠে নামেন ৩৪ বছর বয়সী ব্রুনো হেনরিক। নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রাজিলিয়ান। ৬২ মিনিটে গোল করে সমতা ফেরান, এরপর ৬৫ মিনিটে কর্নার থেকে অ্যাসিস্ট করে এগিয়ে দেন দলকে।এরপর ৬৮ মিনিটে বড় ধাক্কা খায় চেলসি। বদলি হিসেবে নামা নিকোলাস জ্যাকসন আয়রটন লুকাসের পায়ে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দলে পরিণত হওয়া চেলসি আর ঘুরে দাঁড়াতে পারেনি।ম্যাচের ৮৩ মিনিটে ফ্ল্যামেঙ্গোর গনসালো প্লাতার একটি শট ডিফ্লেক্ট হয়ে পড়ে সতীর্থ ওয়ালেস ইয়ানের সামনে।

    সুযোগ হাতছাড়া না করে নিশ্চিত করেন ৩-১ ব্যবধানের জয়।এই জয়ে টানা দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ ডি’র শীর্ষে উঠে এসেছে ফ্ল্যামেঙ্গো। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস এফসি-এর বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের দেখা পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ চেলসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিশিয়ার এসপেরেন্সের বিপক্ষে জিততে না পারলে বিপদেই পড়বে ইংলিশ ক্লাবটি।