অন্তরঙ্গ দৃশ্যে ফের আলোচনায় রাধিকা

0
188
ছবি সৌজন্যে : এক্স

রাধিকা আপ্তে বরাবরই সাহসীকতার পরিচয় দিয়েছেন। অনেকবারই অভিনেত্রী জানিয়েছেন, শরীর নিয়ে তাঁর ছুতমার্গ নেই, চরিত্রের প্রয়োজনে খোলামেলা হতেও সমস্যা নেই তাঁর। 

সেইসঙ্গে এও জানিয়েছেন, পর্দায় নানা ধরনের চরিত্রে নিজেকে অন্বেষণ করতে চান তিনি। তাই বাংলা সিনেমা অনুরণন-এর পর নানা ধরনের হিন্দি সিনেমায় দেখা গেছে তাঁকে। এবার হঠাৎ করেই সিস্টার মিডনাইট সিনেমা দিয়ে আবারও আলোচনায় চলে আসেন রাধিকা। ছবিটিতে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাঁকে।ব্রিটিশ নির্মাতা করণ কান্ধারি পরিচালিত এ ছবিটি ৩০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে ছবিটি আলোচনায় এসেছে ওটিটি প্ল্যাটফর্মতে আসার পর।গত সপ্তাহে ওটিটি আসার পর কথা হচ্ছে রাধিকা অভিনীত অন্তরঙ্গ দৃশ্য নিয়ে।ছবিতে উমা নামে এক মহিলার চরিত্রে অভিনয় করেন রাধিকা।সম্বন্ধ করে বিয়ে হয় তাঁর। তবে সেই বিয়ে নিয়ে খুব একটা স্বচ্ছন্দ নয় উমা।এই ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী।মুক্তির পর অনেক দর্শক সিনেমাটির প্রশংসা করেছেন,কেউ আবার অন্তরঙ্গ দৃশ্যের সমালোচনা করেছেন।তবে রাধিকা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এবার প্রথম আলোচনায় আসেননি, এর আগে পার্চড, ম্যাডলি ছবিতেও নিরাভরণ দৃশ্য নিয়ে কথা হয়েছিল।

বিশেষ করে বিদেশি উৎসবের জন্য নির্মিত,ম্যাডলি সিনেমায় রাধিকার নিরাভরণ দৃশ্যটি ইন্টারনেটে ফাঁস হওয়ার পর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।পরে ছবিটির নির্মাতা অনুরাগ কশ্যপ দৃশ্যটি ফাঁস হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন।