গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের দলবদলুরাই বিজেপিতে হিংসার রাজনীতি করছেন : দিলীপ

    তৃণমূলের দলবদলুরাই বিজেপিতে হিংসার রাজনীতি করছেন : দিলীপ

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন তাঁরাই হিংসা, দুর্নীতির রাজনীতি করছেন। বিস্ফোরক অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
    তিনি বলেছেন এঁরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী নন। যদিও তিনি কারও নাম নেননি। রানি রাসমনি রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেছেন বিজেপির উদার রাজনীতি তাঁদের হজম হচ্ছে না।
    সবকা সাথ সবকা বিকাশ চান না। দিঘায় জগন্নাথ দেবের মন্দির দর্শনের পর কার্যত বিজেপিতে কোনঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। এরইমধ্যে তাঁর এই মন্তব্য জল্পনা বাড়িয়েছে।