গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International নতুন দায়িত্ব নেওয়া ড্রোন প্রধানকেও হত্যার দাবি ইজরায়েলের

    নতুন দায়িত্ব নেওয়া ড্রোন প্রধানকেও হত্যার দাবি ইজরায়েলের

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর এক শীর্ষ কমান্ডার আমির পোর জোদখিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।
    প্রায় এক সপ্তাহ আগে তাঁর পূর্বসূরিকে নিধন করেছিল ইজরায়েল। ইজরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে জোদখি বিপ্লবী গার্ডের দ্বিতীয় ইউএভি বিগ্রেডের দায়িত্বে ছিলেন বা ওই ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন।
    ইজরায়েলের দাবি, ১৩ জুন যে শীর্ষ ইউনিট কমান্ডারকে হত্যা করা হয়েছিল, তারপর থেকেই জোদখি আরও গুরুত্বপূর্ণ এবং উঁচু পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও ইজরায়েলের এই দাবি নিশ্চিত বা প্রত্যাখান কোনও কিছুই করেনি ইরান।