গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Kolkata জগন্নাথের প্রসাদ বিতরণে হিডকো কেন, প্রশ্ন বিজেপির

    জগন্নাথের প্রসাদ বিতরণে হিডকো কেন, প্রশ্ন বিজেপির

    0
    129
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি এবং বিতরণে হিডকোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রশ্ন রাজ্যজুড়ে গজা-পেড়া বিতরণের জন্য কেন পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন বা হিডকোকে দেওয়া হয়েছে।
    আবাসন, নির্মাণ প্রকল্প উন্নয়নে কাজ করা হিডকো কীভাবে প্রসাদ বিতরণের দায়িত্ব নিতে পারে। তাঁর অভিযোগ রাজ্যবাসীকে গজা, পেঁড়া বিতরণের জন্য ৪২ কোটি টাকা ব্যয় করছে রাজ্য। কিন্তু ওই টাকা দিতে বলা হয়েছে হিডকোকে। জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলেছেন বিভিন্ন জেলাশাসক এবং কলকাতা পুর কমিশনারকে ৩২ কোটি টাকা দেওয়া হয়েছে গজা, পেঁড়ার জন্য।
    নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরও ১০ কোটি টাকা দিতে। তাঁর কথায় যেখানে রাজ্য সরকার চাকরি, ডিএ কিছুই দিতে পারছে না, সেখানে গজা, পেঁড়া বিতরণের জন্য এত খরচ।