
ইরানের ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৩০ জন। আহতের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। ইরানের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।
গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইজরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযান শুরু করে। দুই দেশই একে অপরের ওপর বোমা নিক্ষেপ করছে। ছুঁড়ছে মিসাইলও।
পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে। ইরানের পক্ষ থেকে গত কয়েকদিনের মধ্যে নিহতের সংখ্যা নিয়ে এই প্রথম সরকারি তথ্য প্রকাশ করেছে। সর্বশেষে গত রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, ইজরায়েলি হামলায় দেশে মোট ২২৪ জন মানুষ নিহত হয়েছে।








