ব্রাজিলে হট এয়ার বেলুনে আগুন, মৃত ৮

0
149
ছবি সৌজন্যে : এক্স
ব্রাজিলের প্রাইয়া গ্রান্ডে শহরে একটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ওই দুর্ঘটনায় মোট ২১ জন বেলুনে ছিলেন বলে জানিয়েছেন সান্তা কাতারিনা রাজ্যের গভর্নর জর্জিনিও মেলো।
এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনায় ১৩ জন বেঁচে গেছেন, তবে আটজন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকারীরা এখনো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বলে জানান তিনি। এই দুর্ঘটনায় আমরা সবাই হতবাক, বলেছেন মেলো।
দল ক্ষতিগ্রস্ত পরিবার ও ভুক্তভোগীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।