গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata চিকিৎসক রজতশুভ্রতে আরও কড়া মেডিক্যাল কাউন্সিল

    চিকিৎসক রজতশুভ্রতে আরও কড়া মেডিক্যাল কাউন্সিল

    0
    140
    ছবি সৌজন্যে : ফাইল
    শুক্রবার সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন। এবার সেই ব্রিটিশ নাগরিক চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের পথে মেডিক্যাল কাউন্সিল।
    জোড়া নোটিসে গরহাজির হওয়ায় এবার পেনাল কমিটিতে হাজিরার নোটিসের প্রস্তুতি নেওয়ার শুরু করেছে মেডিক্যাল কাউন্সিল। শুধু তাই নয় বিদেশেও চিকিৎসায় গাফিলতির কোনও অভিযোগ থাকলে তাও দেখা হবে এমনটা খবর। যদিও চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি ব্রিটেনে ডাক্তারি করেছেন। রেজিস্ট্রেশনও ওখানকার। তাহলে কেন এখানে জবাবদিহি করতে হবে। এইপ্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কোনও প্র্যাকটিস করেন না। তারপরেও কেন রাজ্য মেডিক্যাল কাউন্সিল ডেকে পাঠাচ্ছে এটাই তো আশ্চর্যের।
    শমীক ভট্টাচার্যর দাবি কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করায় প্রতিহিংসার কারণেই এভাবে হেনস্থা করা হচ্ছে।