গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International আইএইএ প্রধানের বিরুদ্ধে অভিযোগ ইরানের

    আইএইএ প্রধানের বিরুদ্ধে অভিযোগ ইরানের

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স

    আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা,আইএইএ র প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে রাষ্ট্রসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান।

    তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রাফায়েল গ্রোসির মনোভাব নিয়ে সমালোচনা করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির–সায়েদ ইরাভানি। ইসরায়েলের হামলার নিন্দা না জানানোকেও আইএইএ’র ব্যর্থতা বলেছেন তিনি।এর আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রাফায়েল গ্রোসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার সময় নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন।

    যদিও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাফায়েল গ্রোসি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার ঘটনা পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।