গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Jalpaiguri তৃণমূলের যুব সভাপতি পদে ভিলেজ পুলিশ!

    তৃণমূলের যুব সভাপতি পদে ভিলেজ পুলিশ!

    0
    480
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    জলপাইগুড়ির ময়নাগুড়ি থানায় ভিলেজ পুলিশ হিসাবে কর্মরত তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি। ওই ভিলেজ পুলিশের নাম রামমোহন রায়।
    ওই ব্যক্তি এতদিন পুলিশের হয়ে কাজ করলেও, এবার তার কাধেই তুলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি যুব সভাপতির দায়িত্ব। তাই ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামমোহন রায়ের ছবি সহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে লিখেছেন, তোলামূল শুধ পুলিশকে গালাগালি করে না, পদও প্রদান করে। রাজ্যের মানুষ শুধু শুধু পুলিশের নিরপেক্ষতা নিয়ে ভাবিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিরপেক্ষতা আশা করা বৃথা বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
    সূত্রে খবর রামমোহন নিজে জানিয়েছেন, বর্তমানে তিনি ভিলেজ পুলিশ থেকে ইস্তফা দিয়েছেন। এখন দল তাকে যে দায়িত্ব দিয়েছে, তা পূর্ণ মনোযোগ দিয়ে সামলাতে চান তিনি।