গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Top News এখনও জলের তলায় ঘাটাল

    এখনও জলের তলায় ঘাটাল

    0
    343
    ছবি সৌজন্যে : নিজস্ব
    টানা তিন দিন পেরিয়ে গেলেও বন্যা পরিস্থিতির কোনও রকম উন্নতি হয়নি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। জলযন্ত্রণায় জেরবার বানভাসি মানুষজন। গোটা এলাকা জলের তলায় চলে যাওয়ায় সেখানকার স্থানীয়দের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ছোটো ডিঙি আর নৌকা।
    জলের কলগুলি জলের তলায় চলে যাওয়ায় বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে। ডিভিসি জল ছাড়ার মধ্যেই রবিবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হতেই সিঁদুরে মেঘ দেখছেন ঘাটালবাসী। বর্ষার ঠিক আগেই ঘাটাল এবং দাসপুরে তৈরি হওয়া পাঁচটি রেগুলেটিং গেটের যা পরিস্থিতি তা রীতিমতো আশঙ্কাজনক। নদীপাড় ভেঙে এই গেট নির্মাণ করতে গিয়েই বিপদ আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে। ঘাটাল মহকুমায় শিলাবতী, কাঁসাই, ঝুমি, তমাল, পারাং, একেঠিয়া এবং কানা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
    এই পরিস্থিতিতে ঘাটাল এবং গড়বেতার বিভিন্ন এলাকায় ২১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানেই আশ্রয় নিয়েছেন অনেকে।