গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports ল্যাম্পার্ডকে মনে করিয়ে দিলেন জোব বেলিংহাম

    ল্যাম্পার্ডকে মনে করিয়ে দিলেন জোব বেলিংহাম

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স

    জুড বেলিংহামের ছোট ভাই। বড় ভাইয়ের সঙ্গে জোব বেলিংহামের তুলনা হবে, সেটি জানাই ছিল। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই জোব প্রমাণ করে দিলেন,তুলনা ফেলে দেওয়ার নয়, টেনে নেওয়ার মতোই। ফিফা ক্লাব বিশ্বকাপে ডর্টমুন্ডের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই গোল করলেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার।

    প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকান ক্লাব মামেলোদি সানডাউনস। সেই ম্যাচেই বড় ভাই জুডকে মনে করিয়ে দিলেন ছোট ভাই জোব।ঠিক চার বছর নয় মাস আর এক সপ্তাহ আগে জার্মান কাপের ম্যাচে প্রথমবার ডর্টমুন্ডের শুরুর একাদশে নেমে গোল করেছিলেন জুড। প্রতিপক্ষ ছিল ডুইসবুর্গ, স্কোরলাইন ছিল ৫-০। এবার সেই পথেই হাঁটলেন জোব। পার্থক্য একটাই, গোল পেতে জুডের চেয়ে ১৫ মিনিট বেশি সময় নিয়েছেন ছোট ভাই।রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে জুড, ডর্টমুন্ডের হয়ে খেলেছেন ১৩২ ম্যাচ, করেছেন ২৪টি গোল। জোব একেবারে শুরুতেই জানিয়ে দিলেন, তিনিও জানেন বক্সে কখন ঢুকলে গোলের গন্ধ পাওয়া যায়।গোলটা ছিল নিখুঁত পরিকল্পনার ফসল।

    সময়মতো দৌড়ে ঢুকেছেন বক্সে, শরীর দিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ঠেলে বল নিয়েছেন নিজের আয়ত্তে, এরপর শট নিয়েছেন। যদিও ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক সামান্য পাল্টে গেছে, তবু ফিনিশটা ছিল দুর্দান্ত।১১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে সানডাউনস। তবে জোবের গোলে ৩-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে ডর্টমুন্ড। ৫৯ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মান ক্লাবটি।