গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports বিদায়ি ইনিংসে ব্যর্থ ম্যাথিউস

    বিদায়ি ইনিংসে ব্যর্থ ম্যাথিউস

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স

    গলের টেস্টে শেষ অধ্যায় লিখলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংস খেলতে নামা শ্রীলঙ্কান ব্যাটসম্যান পারেননি স্মরণীয় কিছু করতে। বাংলাদেশের তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৮ রানে। চা-বিরতির পর বেশ ধৈর্য নিয়ে খেলছিলেন ম্যাথিউস ও চান্দিমাল।ব্যাটিং দেখে মনে হচ্ছিল, শ্রীলঙ্কা হয়তো ড্র করার কৌশলে মাঠে নেমেছে।

    কিন্তু তাইজুলের এক স্পিনে ভাঙে সেই পরিকল্পনা। আগের বলে বাংলাদেশ রিভিউ নিয়েও ব্যর্থ হয়।গ্লাভসে ছোঁয়ার আগে প্যাডে লাগে বল।আর বলের পিচিং লেগ স্টাম্পের বাইরে হওয়ায় এলবিডব্লিউর হাত থেকেও বেঁচে যান ম্যাথিউস। তবে সেই নাটকীয় মুহূর্তের পরের বলেই ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল লেগে যায় প্যাডে, এবং সেখান থেকে সোজা চলে যায় সিলি মিড অফে দাঁড়ানো মুমিনুল হকের হাতে।৪৫ বল মোকাবিলায় ৮ রান করে সাজঘরে ফেরার আগে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে অভিবাদন পান ম্যাথিউস। করমর্দনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান মাঠের প্রতিপক্ষরাও।গ্যালারিতেও ওঠে করতালি, সতীর্থরাও জানান ভালোবাসা।

    ৩৬ বছর বয়সী অ্যাঞ্জেলো ম্যাথিউস ২০০৯ সালে অভিষেকের পর ১১৯টি টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার হয়ে।নিজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেছেন দুটি স্মরণীয় জয়,ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানো এবং নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটা ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।বলেছেন,তবে এসব জয় পুরো দলের সম্মিলিত সাফল্যের ফসল।