গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ফের গুণমানের পরীক্ষায় ফেল ১৮৮টি ওষুধ

    ফের গুণমানের পরীক্ষায় ফেল ১৮৮টি ওষুধ

    0
    152
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ফের গুণমানের পরীক্ষায় ফেল ১৮৮টি ওষুধ। ফেল করা ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ। তালিকা প্রকাশ করে এমনটাই জানিয়েছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ।
    কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্র খবর, গত মাসে বাজার থেকে এই ওষুধগুলি ল্যাবে পরীক্ষার জন্য তোলা হয়। পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ জানিয়েছে, কিছু ক্ষেত্রে ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কিছু ওষুধ পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি। কোনওটা নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো। গুণমানের পরীক্ষায় ফেল করা বেশিরভাগ ওষুধই হিমাচল, উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্রের।
    জানা গিয়েছে, হিমাচল প্রদেশের ৪৪টি সংস্থা, উত্তরাখণ্ডের ২৩টি সংস্থা, গুজরাটের ২৩টি, মহারাষ্ট্রের ১৬টি, মধ্যপ্রদেশের ১৩টি এবং পাঞ্জাবের ১২টি সংস্থার ওষুধ জাল।