গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National উৎপাদন শিল্পে ব্যর্থ আত্মনির্ভর ভারত, খোঁচা রাহুলের

    উৎপাদন শিল্পে ব্যর্থ আত্মনির্ভর ভারত, খোঁচা রাহুলের

    0
    94
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আহমেদাবাদ বিমান দুর্ঘটনাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রচারকে খোঁচা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আত্মনির্ভর ভারতে সব পণ্য তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু তার যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে বিদেশ থেকে।
    এর ফলে চিনের মতো দেশকে ঘুরিয়ে মুনাফা করতে সাহায্য করা হচ্ছে। বলেও অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ। শনিবার নেহরু প্লেসে দুই ইঞ্জিনিয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে রাহুল গান্ধী। ভারতের পক্ষে মোবাইল ফোন বা অন্যান্য জিনিস তৈরি সম্ভব কিনা তাও জানতে চান তিনি। ভারতে বোয়িং ও এয়ারবাস, দুই সংস্থার বিমান বিদেশ থেকে আমদানি করা হয়।
    সম্প্রতি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে দেশজুড়ে বিতক তৈরি হয়েছে। শুধু এয়ার ইন্ডিয়া নয়, অন্য সংস্থার বিমানেও ত্রুটি দেখা দেয়। বেশ কয়েকটি বিমানের উড়ান বাতিল করা হয়। সেই দুর্ঘটনার প্রসঙ্গে টেনে রাহুল অভিযোগ করেছেন, বিমান দুর্ঘটনার পর আরও একবার প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ।