ধিকিধিকি জ্বলছে বারাসতের আগুন, শঙ্কায় শ্রমিকরা   

0
111
ছবি সৌজন্যে : নিজস্ব
রবিবারেও জ্বলছে বারাসতের পীরগাছা এলাকার ওয়ার হাউস। ধোঁয়া বেরচ্ছ দুর্ঘটনাস্থল থেকে। কাজ করছে দমকলের ইঞ্জিন। চলছে পকেট ফায়ার নেভানোর কাজ। রবিরার সকালে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অনিমা মণ্ডল ও মহকুমা শাসক সোমা দাস।
তাঁরা জানিয়েছেন, কোনও মানুষের ক্ষতি হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকা ফাঁকা করা হয়েছে। ঘটনার তদন্ত করা হবে। শনিবার সন্ধ্যায় বারাসতের পীরগাছা এলাকার ওয়ার হাউসে বিধ্বংসী আগুন লাগে। সাররাত সেই আগুন জ্বলে। সকালে এলাকায় আতঙ্কের পরিবেশ। ঘটনার জেরে আশেপাশের এলাকা থেকে ৫০-৬০টি ইঞ্জিন নিয়ে আসা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, এত বড় কারখানা সেখানে অগ্নিনির্বাপক যন্ত্রের ঠিক ব্যবস্থা নেই। এলাকা ঘণবসতিপূর্ণ।
আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারত। এই বিষয়ে মহকুমাশাসক সোমা দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, কোনও মানুষের ক্ষতি হয়নি। কী কারণে দুর্ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।