সাঁতরাগাছিতে ভেরি দখল বিবাদে শ্যুটআউট, গুলিবিদ্ধ ১

0
358
ছবি সৌজন্যে : নিজস্ব
এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে শ্যুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১ ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, সুরজিৎ দাস নামে স্থানীয় এক দুষ্কৃতী তার দলবল নিয়ে বাপন বেড়া নামের অপর এক দুষ্কৃতীর উপর হামলা চালায়। এমনকী তাকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। জানা গিয়েছে, বাপনের পায়ে গুলি লেগেছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় সে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে হাওড়া সিটি পুলিসের আধিকারিকরা।
পুরো বিষয়টির শুরু হয়েছে তদন্ত। ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজগুলি দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চালানো হচ্ছে।