
ভারতে থেকে যাঁরা পাকিস্তানের নামে জয়ধ্বনি করছে তাঁদের দেশ থেকে বিতাড়িত করতে কঠোর আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানাবেন। ঠাকুরনগরের গাইঘাটায় তিরঙ্গা যাত্রায় এসে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে যে বা যাঁরা ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন কিংবা পোস্ট করেছিল, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, পশ্চিমবঙ্গে এই সমস্ত মানুষজনকে তোয়াজ করে রাখা হয়, তাদের বিরুদ্ধে কোনওরকমের ব্যবস্থা নেয়নি এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। তাই আগামীদিনে রাজ্যে ক্ষমতা পালাবদলের মধ্যে দিয়ে বিজেপি ক্ষমতায় আসলে, এই সমস্ত পাকিস্তানকে সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এরপরই অপারেশন সিঁদুর-র সাফল্যে বীর ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ঠাকুরনগর, গাইঘাটা বিধানসভায় হাজার হাজার নাগরিকদের সঙ্গে নিয়ে তিরঙ্গা যাত্রা’তে অংশগ্রহণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
