
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবস পালন করেছে রাজ্য বিজেপি। কেওড়াতলা মহাশশ্মানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও মাল্যদান করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি তাঁর বাসভবনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে, স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজ্য বিধানসভায় জাতীয় সংহতির পথপ্রদর্শক, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে, কেওড়াতলা মহাশশ্মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। অন্যদিকে, পাতিপুকুরে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজ্যে বিজেপির প্রধান মুখপাত্র ও সাংসদ শ্রী শমীক ভট্টাচার্য।
একইভাবে পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, বাঙালির রক্ষাকর্তা ভারত কেশরী শ্রদ্ধেয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে ওনার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
