
সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাঁর বন্ধু সালমান খান। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি-র প্রথম পর্বের ট্রেলারে এই প্রসঙ্গে সালমানের মন্তব্যে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
রিপোর্ট অনুসারে, সম্প্রতি প্রকাশিত ওই ট্রেলারে দেখা গিয়েছে,কপিল শর্মার মজার প্রশ্নে সালমান খান বেশ রসিক ভঙ্গিতে উত্তর দেন। কপিল শর্মা তাঁকে বলেছেন, আমির তো থামছে না, আর আপনি শুরুই করছেন না।এ কথার উত্তরে সালমান বলেছেন,আমিরের ব্যাপারই আলাদা। তিনি একজন পারফেকশনিস্ট। ও যতদিন না বিয়েকে একদম পারফেক্ট করে নিচ্ছে, ততদিন…।এই মন্তব্য শেষ করতে না করতেই সালমান নিজে ও উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।এই এপিসোডে অভিনেত্রী অর্চনা পূরণ সিং যখন সালমানকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন, ভাইজান উত্তরে বলেছেন, আমি বিয়ে করলে আপনাদের কী লাভ? আপনারা কি উপভোগ করবেন যখন আমি আপনাদের জন্য ফুলশয্যা করব? আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের খুশি করার জন্য আমি নিজে শেষ হয়ে যাই?
সালমানের এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে নেটিজেনদের নানা আলোচনা।উল্লেখ্য, আমির খানের জীবনে গৌরী স্প্রাটের সাথে প্রেমের খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে।যদি তারা বিয়ে করেন, তবে এটি হবে আমিরের তৃতীয় বিয়ে। এর আগে কিরণ রাও এবং রীনা দত্তর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে।
