
আওয়ামি লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। তবে হতাশ না হওয়া, সাহস না হারানোর বার্তা দিয়ে বলেছেন, অতীতের মতো এবার দেশকে রাহুমুক্ত করবেন।
শেখ হাসিনা বলেছেন, আওয়ামি লীগের ওপর হামলা আসলে বাংলাদেশের ওপর আঘাত। আওয়ামি লীগ ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। বার্তায় আওয়ামি লীগ নেত্রী দলের প্রতিষ্ঠা এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন, বলেছেন, বাঙালির মিলিত আকাঙ্খা ও স্বপ্নই আওয়ামি লীগের আদর্শ।
তাঁর কথায় কোনও ষড়যন্ত্রের মাধ্যমে কিংস পার্টি হিসাবে আওয়ামি লীগের জন্ম হয়নি। তৎকালীন ক্ষমতাসীনদের বিরোধিতা করে জন্ম নেওয়া এই দল তাই কখনও ক্ষমতার তোয়াক্কা না করে মানুষের অধিকার আদায়ে যেমন সোচ্চার, তেমনি জলকল্যাণেও সর্বাগ্রে।
