
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই জনপ্রিয় হিন্দি সিরিয়াল অনুপমা-র সেট। সোমবার মুম্বই ফিল্ম সিটিতে অনুপমার সেটে আগুন লেগেছে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছে দমকলকে। কিন্তু মুহূর্তেই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা সেটেই। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনলেও ভস্মীভূত গোটা সেট। সূত্রে খবর, শুটিং শুরুর মাত্র ২ ঘন্টা আগে দুর্ঘটনাটি ঘটেছে।
সেই সময়ে স্টুডিও-তে রূপালি গঙ্গোপাধ্যায় সহ অন্য তারকারা না থাকলেও উপস্থিত ছিলেন শুটিংয়ের সঙ্গে যুক্ত কর্মী ও সিরিয়ালের ক্রু মেম্বাররা। শুটিংয়ের জন্য প্রস্তুতি চলছিল। আগুন লাগতেই বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। সঙ্গে সঙ্গে শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা।
