গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ঘটনাস্থল দেখতে চেয়ে হাইকোর্টে আর জি করের বাবা-মা 

    ঘটনাস্থল দেখতে চেয়ে হাইকোর্টে আর জি করের বাবা-মা 

    0
    118
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আর জি কর-র নির্যাতিতার পরিবার। সোমবার তাদের আইনজীবী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন।
    মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। নির্যাতিতার বাবা-মা আদালতে তাঁদের আইনজীবী মারফত আবেদন করে জানিয়েছেন, তাঁদের আর জি কর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তাঁদের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে, তার প্রেক্ষিতে এক বার ঘটনাস্থলটি সরেজমিনে দেখতে চান বলে জানিয়েছেন তাঁরা। গত অগাস্টে আর জি কর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসক-ছাত্রীকে। ওই ঘটনায় গ্রেফতার হন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিককে হেফাজতে নেয় তারা।
    শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে অভিযুক্ত হিসাবে একমাত্র সঞ্জয়ের নামই উঠে আসে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত।