গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International হরমুজ প্রণালী থেকে ফিরল ২ তেলবাহী জাহাজ

    হরমুজ প্রণালী থেকে ফিরল ২ তেলবাহী জাহাজ

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানে মার্কিন বিমান হামলার পর হরমুজ প্রণালীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জাহাজ চলাচলেও তার প্রভাব পড়তে শুরু করেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, হরমুজ প্রণালী থেকে দই তেল পরিবহণের জাহাজ ফিরে গিয়েছে।
    এমন পরিস্থিতিতে জাহাজগুলোর হরমুজ প্রণালী ঐড়িয়ে চলার প্রবণতা দেখা যাচ্ছে। রবিবার কোসইউজজম লেক ও সাউথ লয়‍্যালটি নামে দুই খালি সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালীতে প্রবেশ করলেও তারা আচমকা গন্তব্য বদলে ফেলে। দুটি জাহাজের প্রতিটি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি পরিবহণে সক্ষম।
    পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ হরমুজ প্রণালী। ইরান এর আগে একাধিকবার এই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। আমেরিকার জ্বালানিবিষয়ক দফতর সূত্রে খবর, বিশ্বে তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যায়।