
তিনটি পরমাণুকেন্দ্রে আমেরিকা হামলা বদলা নিয়েছে ইরান। সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান।
ওই হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর মেলেনি এখন পর্যন্ত। উল্লেখ্য, সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, এই আশঙ্কাতেই তাদের পরমাণুকেন্দ্রগুলিতে হামলা চালিয়েছিল আমেরিকা, এমনটাই জানা গিয়েছিল। তারপর কার্যত বদলা নিয়েছে তেহরান।এর আগে রবিবার ইরানের তিনটি প্রধান পরমাণুকেন্দ্রে মার্কিন সামরিক হামলার পর সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং ইরান একে অপরের বিরুদ্ধে অভিযোগ আনে। অন্যদিকে ইরানে মার্কিন হামলার নিন্দা করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, ইরানের উপর মার্কিন হামলার কড়া নিন্দা করছে।বলা হয়েছে, দায়িত্বজ্ঞানহীন এই হামলা আসলে আন্তর্জাতিক আইনের ঘোরতর বিরোধী। মার্কিন হামলার পরে অশান্ত পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। তার জেরে ওই এলাকা-সহ গোটা বিশ্বের সুরক্ষা বিঘ্নিত হতে পারে।
প্রসঙ্গত, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, বহুবার মার্কিন গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। যদিও আজ পর্যন্ত তা প্রমাণিত হয়নি। অন্যদিকে ক্রমশ জ্বালানি তেলের ভাণ্ডার ইরান বিপজ্জনক হয়ে উঠছে ইজরায়েল, আমেরিকা-সহ পশ্চিম বিশ্বের একাধিক দেশের জন্যে।







