গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ইরান-ইজরায়েল যুদ্ধে দূষণের আশঙ্কা মুখ্যমন্ত্রীর

    ইরান-ইজরায়েল যুদ্ধে দূষণের আশঙ্কা মুখ্যমন্ত্রীর

    0
    237
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ইরান-ইজরায়েল যুদ্ধে বিশ্বজুড়ে দূষণ বৃদ্ধির আশঙ্কাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন যেভাবে যুদ্ধ বেধেছে তার প্রভাব পড়বে পৃথিবীজুড়ে।
    মুখ্যমন্ত্রী আরও বলেছেন তিনি দেশকে কোনও নির্দেশ দিতে পারে না। শুধু আবেদন করতে পারেন। দেশের পররাষ্ট্রনীতি দেশের সরকারই ঠিক করবে। তবে তাঁর অনুরোধ কূটনৈতিকভাবে এমন কোনও পদক্ষেপ করা উচিত যাতে এই যুদ্ধ থেমে যায়। পৃথিবীতে শান্তি ফিরে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পৃথিবী একটাই দেশ, শুধু কথা আলাদা, ভাষা আলাদা। তাই তিনি চান খুব তাড়াতাড়ি যুদ্ধ থামুক। এবং দূষণমুক্ত সুন্দর পৃথিবী আবার ফিরে পাক মানুষ।
    এদিকে মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইরান, ইজরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে পোস্ট করেছেন।