গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ৪ বিধায়কের সাসপেন্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

    ৪ বিধায়কের সাসপেন্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপির ৪ বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড-র করার প্রতিবাদে বিধানসভায় বয়কট করেছে বিজেপি। মঙ্গলবার বিধানসভায় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    আর তখনই বিজেপি বিধায়করা বাইরে চুপ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হয়েছেন। বৃহস্পতিবার একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়করা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-র জবাব না শুনেই বিজেপি বিধায়করা বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেন অধ্যক্ষ। সোমবার বিধানসভার শুরুতেই এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ি। তিনি বলেছেন কোন আইনে তাঁর বক্তব্য বাদ দেওয়া হয়েছে, তখনই তৃণমূল বিধায়কদের সঙ্গে বিজেপি বিধায়কদের বাকবিতণ্ডা শুরু হয়। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। তখনই মাশাল ডেকে চলতি অধিবেশন থেকে অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও এবং দীপক বর্মনকে সাসপেন্ড করে দেওয়া হয়। তখনই বিজেপি বিধায়কদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে। বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
    বিষয়টি জানতে পেরে বিধানসভায় যান শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন বিজেপি বিধায়কদের মারা হয়েছে, চশমা ভেঙে দেওয়া হয়েছে।