গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Malda কংগ্রেসের ২ গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার মালদা

    কংগ্রেসের ২ গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার মালদা

    0
    296
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আইএনটিইউসির অফিস দখলকে কেন্দ্র করে কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার মালদা। আইএনটিইউসির জেলা সভাপতি সঞ্জীব সাহার অনুগামীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় প্রয়াত আইএনটিইউসি নেতা বিশ্বনাথ গুহ-র অনুগামীদের মধ্যে।
    একসময়ে দাপুটে কংগ্রেস নেতা প্রয়াত বিশ্বনাথ গুহ-র স্ত্রীর ওপর হামলা করা হয়। টেনে হিঁচড়ে বিশ্বনাথ গুহ-র স্ত্রী লক্ষ্মী গুহকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিশ্বনাথ গুহ মালদার ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন। আইএনটিটিইউসির জেলা সভাপতিও ছিলেন বিশ্বনাথ গুহ। বাড়ির কাছেই খুন হয়েছিলেন তিনি। মালদা শহরে বিশ্বনাথ গুহর অফিস রয়েছে। সেই অফিসে বসেছিলেন লক্ষ্মী গুহ। অভিযোগ বিশ্বনাথ গুহ-র অফিস দখল করার চেষ্টা করেন সঞ্জীব সাহার অনুগামীরা।
    বাধা দিতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ভাঙচুর করা হয় অফিস ঘর। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।