গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বাংলা বললেই বাংলাদেশি, রাজস্থানকাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    বাংলা বললেই বাংলাদেশি, রাজস্থানকাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

    0
    113
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রাজস্থানে বাংলাদেশি সন্দেহে বাজ্যের ৬০০-৫৩ প্রাধিকাকে বন্দি করে রাখার অভিযোগ প্রকাশ্যে আসাতোই বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এই ঘটনা বন্ধ না হলে আন্দোলনের উশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যের মুখ্যসচিব মনোজ পছকে রাজস্থানে হেনস্থার শিকার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজস্থানের মুখ্যসচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বলেছেন। ইতিমধ্যে ইটাধ্যরের বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করেছেন আটকে পড়া শ্রমিকরা। বিষয়টি রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছেন বিধায়ক। এই ঘটনায় ক্ষুক মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এই সরকার কি বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে। দক্ষিণ ভারতের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন তামিলনাডুতে অনেকে সিংহলী ভাষায় কথা বলেন, কেউ কেউ নেপালি ভাষাও বলেন। তাহলে কি তাঁদের শ্রীলঙ্কা বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে। তাঁর কথায় বাংলা ভাষার সঙ্গে অদৃশ্য শত্রুতা চলছে। বাংলাকে বাদ দিয়ে তারতবর্ষের ঐতিহ্য টিকবে কি করে। প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    তাঁর মতে যদি শুধু বাংলা বলার অপরাধে কাউকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হয়, তাহলে তো সেটা দেশের সংবিধানের অবমাননা। সংবিধানে সব ভাষার মর্যাদার কথা বলা রয়েছে। তারমধ্যে বাংলা অন্যতম।