গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট

    স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট

    0
    211
    ছবি সৌজন্যে : এক্স

    স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের দিনক্ষণ যে কোনোদিন ঘোষণা হতে পারে। গ্রীষ্মকালীন এ ইভেন্টটি সাধারণত জুলাই বা অগাস্টে অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আগামী ৯ জুলাই নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে পারে।ইভেন্টে বেশকিছু আকর্ষণীয় উদ্ভাবন সামনে আনার ইঙ্গিত দিয়েছে স্যামসাং। যেমন আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারের আনপ্যাকড ইভেন্টেও গ্যালাক্সি জেড ফোল্ড সেভেন এবং জেড ফ্লিপ সেভেন লঞ্চ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

    সাম্প্রতিক ফাঁস হওয়া এক তথ্যে বলা হচ্ছে, জেমিনাই এ লাইভ প্রেজেন্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে।গত বছরের ফোল্ড সিক্স এবং ফ্লিপ সিক্স-এর বিভিন্ন এআই ফিচার বেশ ইতিবাচক প্রভাব ফেলছিল।ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি ফোল্ডএবলের এ মডেলটি আগের তুলনায় কিছুটা পাতলা হবে। এর ওপরের এবং ভেতরের ডিসপ্লে ৬.৫ থেকে বড় হয়ে ৮.২ ইঞ্চি হতে পারে।গুঞ্জন রয়েছে, ফোল্ডএবল লাইনআপে গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রা নামে আরেকটি ডিভাইস আসতে পারে। গত মাসে স্যামসাংয়ের এক টিজার গ্যালাক্সি জেড ফোল্ড আল্ট্রার দিকে ইঙ্গিত করেছিল যা গ্যালাক্সি এআই’সহ আসবে। অন্যদিকে,গ্যালাক্সি ওয়াচ ৮,স্যামসাংয়ের স্মার্টওয়াচ সিরিজটি গত কয়েক বছরে জনপ্রিয়তার হালে খুব একটা পানি পায়নি। গ্যালাক্সি ওয়াচ ৭ নিয়ে পর্যালোচকরা বলছেন, নতুন মডেলটি আগের জেনারেশনের তুলনায় কেবল নামকাওয়াস্তে আপগ্রেড হিসাবে এসেছে। তাই, হয় এই আনপ্যাকে স্যামসাং কিছু উল্লেখযোগ্য আপগ্রেড দিয়ে অবাক করে দেবে, নয়তো সেই আগের ধারাই বজায় রাখবে।

    পাশাপাশি,গুঞ্জন উঠেছে গ্যালাক্সি এস২৫ এফই তৈরির কাজ চলছে। স্যামসাং যদি আগামী কয়েকমাসের মধ্যে এস সিরিজের এ ডিভাইসটি রিলিজ করতে চায় তাহলে এই ইভেন্টে এর ঘোষণা করে প্রি-অর্ডার চালু করতেই পারে। সেইসঙ্গে,গ্যালাক্সি এস২৪ এফই-তে কিছু ভালো স্পেসিফিকেশন ছিল, যদিও বাজেট ডিভাইস হিসেবে একটু দামিই ছিল। আর ছিল এআই ফিচার নিয়ে দুর্বলতা।