গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Technology থ্রিকে ক্যামেরা’সহ নতুন ওকলি সানগ্লাস 

    থ্রিকে ক্যামেরা’সহ নতুন ওকলি সানগ্লাস 

    0
    164
    ছবি সৌজন্যে : এক্স

    এবার ওকলি’র সঙ্গে মিলে স্মার্ট চশমার নতুন ও উন্নত এক এডিশন চালু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা।ওকলি মেটা এইচএসটিএন নামের নতুন এ চশমার দাম চারশ ৯৯ ডলার। সামনের বছর চশমার আরও কিছু এডিশন তিনশ ৯৯ ডলারে বাজারে আনবে মেটা।

    ডলারের মতোই পাউন্ডেও এর দাম একই রাখা হয়েছে। এর আগে, মেটার যেসব স্মার্ট চশমা রে-ব্যানের সঙ্গে মিলে তৈরি হয়েছিল এসব নতুন চশমা তার মতোই। ওকলি এবং রে-ব্যান-এর মূল কোম্পানিও একই মালিকানার। তবে এইচএসটিএন চশমাগুলো দেখতে সাধারণ হলেও এতে ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার রয়েছে।

    এসব চশমা ফোনের সঙ্গে কানেক্ট করে ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, কল করা ও গান শোনার মতো কাজ করা যায়।সম্প্রতি মেটা এই স্মার্ট চশমাকে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে গ্রাহকদের।