পুকুর ভরাট করে নির্মাণ হলে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণ তৈরির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি বলেছেন অনেক অভিযোগ পাচ্ছেন। এখনও সতর্ক করা হচ্ছে। জলাভূমি বুজিয়ে নির্মাণ বন্ধ না হলে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুকুর ভরাট করে কোনও নির্মাণ হলে প্রশাসন ভেঙে দেবে।
গ্রাম থেকে শহর
News & Much More






