গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports বাদ পড়ে রেফারির ওপর চটলেন সিমেওনে

    বাদ পড়ে রেফারির ওপর চটলেন সিমেওনে

    0
    143
    ছবি সৌজন্যে : এক্স

    শেষ সময়ের গোলে ম্যাচ জিতলেও শেষ রক্ষা হলো না। স্রেফ জয়ই যে যথেষ্ট ছিল না আতলেতিকো মাদ্রিদের জন্য। জিততে হতো বড় ব্যবধানে। তা আর হয়নি। ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই তাই ছিটকে পড়েছে আতলেতিকো মাদ্রিদ। তারপরও অবশ্য দলের পারফরম্যান্সে গর্বিত কোচ দিয়েগো সিমেওনে। তিনি বিদায়ের জন্য দায় দিলেন রেফারিদের।

    ক্লাব বিশ্বকাপের ‘বি গ্রুপের ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব বতাফোগোকে ১-০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ।ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ম্যাচজুড়ে দাপট দেখালেও আসল কাজটি করতে পারছিল না আতলেতিকো। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে জালের দেখা পান অভিজ্ঞ তারকা অঁতোয়ান গ্রিজমান।ওই গোলে তিন পয়েন্ট মিললেও আতলেতিকো গ্রুপে পয়েন্ট তালিকায় রয়ে যায় তিনেই। নিশ্চিত হয়ে যায় গ্রুপ থেকে বিদায়।আগের ম্যাচে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছিল আতলেতিকো। কিন্তু প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েই মূলত সর্বনাশ হয়ে গেছে তাদের।

    এছাড়া পিএসজির বিপক্ষে বতাফোগোর চমকপ্রদ জয়ও সিমেওনের দলের জন্য কাল হয়েছে। তিন ম্যাচে দুটি করে জিতে গ্রুপে তিন দলের পয়েন্ট সমান ছয়। গোল ব্যবধানে গ্রুপের সেরা পিএসজি, দ্বিতীয় বতাফোগো।ম্যাচের পর সিমেওনে বলেছেন, দলের পারফরম্যান্স নিয়ে তার প্রশ্ন নেই। তিনি আঙুল তুলেছেন দু’ ম্যাচের রেফারির দিকে।