
আমেরিকার পূর্বাঞ্চলের এক-তৃতীয়াংশ এলাকায় ভয়াবহ তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে প্রায় ১৬ কোটিরও বেশি মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
নিউইয়র্ক শহরের তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর আশঙ্কা করা হচ্ছে।এর আগে গত সপ্তাহের শেষ দিকে আমেরিকাজুড়ে বড় মাত্রার তাপপ্রবাহ শুরু হয়।তবে এ সপ্তাহে সোম ও মঙ্গলবার তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।বিশেষ করে ওয়াশিংটন, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক সিটিতে এ তাপপ্রবাহ সবচেয়ে বেশি।নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সতর্ক করে বলেছেন, এই তীব্র গরম শুধু অস্বস্তিকর বা অসহনীয়ই নয়, বাসিন্দাদের জন্য বিপজ্জনকও হতে পারে। প্রতিবছর গরমে এই শহরের ৮০ লাখ মানুষের মধ্যে অন্তত ৫০০ জনের মৃত্যু ঘটে।পরিস্থিতিকে গুরুত্ব না দিলে খুবই কঠিন হয়ে উঠতে পারে।
এদিকে আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙেছে। সোমবার ম্যানহাটানের ফুসফুস খ্যাত সেন্ট্রাল পার্কের তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, যা ১৮৮৮ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা।




