গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়ার দ্বারকেশ্বরে তলিয়ে  গেল ৩ ছাত্র

    বাঁকুড়ার দ্বারকেশ্বরে তলিয়ে  গেল ৩ ছাত্র

    0
    466
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ার বিষ্ণুপুরে দ্বারকেশ্বরে তলিয়ে  গিয়েছে ৩ স্কুল ছাত্র। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের সুভাষপল্লিতে।
    জানা গিয়েছে বিষ্ণুপুর হাইস্কুলের ক্লাস নাইনের তিন ছাত্র সায়ন চট্টোপাধ্যায় , পরমেশ্বর মিশ্র এবং অর্কদীপ দাস স্কুলে না গিয়ে  দ্বারকেশ্বরে পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। প্রত্যেকেরই গায়ে স্কুল ইউনিফর্ম ছিল স্থানীয়দের দাবি এরপর সেলফি তুলতে জলে নামে তাঁরা।
    তখনই প্রবল স্রোতে তাঁদের টেনে নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  বিষ্ণুপুর থানার পুলিশ, বিপর্যয়  মোকাবিলা বাহিনীর সদস্যরা। ছাত্রদের দেহ উদ্ধারে দ্বারকেশ্বরে তল্লাশি শুরু হয়েছে। কিভাবে স্কুল চলাকালীন ছাত্ররা বাইরে বেরোল তা নিয়ে প্রশ্ন উঠেছে।