কালীগঞ্জকাণ্ডে পুলিশকে ২৪ ঘন্টার ডেডলাইন মায়ের

0
176

নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাসের বলি ছোট্ট তামান্নার মা পুলিশকে ২৪ ঘন্টার ডেডলাইন বেধে দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে আদালতে গিয়ে সিবিআই তদন্তের দাবি করবেন। সোমবার ভোটের ফলের পর তৃণমূল প্রার্থী জিততেই বিজয় উৎসব শুরু করেন দলের কর্মী সমর্থকরা। অভিযোগ কালীগঞ্জের মোলান্ডি গ্রামে সিপিএমের সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই মৃত্যু হয় ক্লাস ফোরের ছাত্রী তামান্না খাতুনের। বুকফাটা কান্নায় তামান্নার মা সাবিনা ইয়াসমিন বারবার বলছেন পুলিশি তদন্তে তাঁদের কোনও আস্থা নেই।