গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International আমেরিকার সঙ্গে ‘সংঘাত’ মিটিয়ে ফেলতে প্রস্তুত মাসুদ

    আমেরিকার সঙ্গে ‘সংঘাত’ মিটিয়ে ফেলতে প্রস্তুত মাসুদ

    0
    107
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ইরান ও ইজরায়েলের যুদ্ধবিরতিতে বিশেষ অবদান রাখার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরভানি।
    তিনি বলেছেন, ইজরায়েলের আগ্রাসন বন্ধ করতে ও যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য বন্ধু দেশ কাতারকে আন্তরিক ধন্যবাদ। উত্তর-পশ্চিম ইরানে ইজরায়েলের হানায় ওই অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে বলে ইরানের দাবি। জানানো হয়েছে, আহত অন্তত ৩৩ জন। ইরানের দাবি, ওই অঞ্চলের চারটি স্থানীয় আবাসনেও হামলা চালিয়েছিল ইজরায়েল।জাতিসংঘে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্য়ানন জানিয়েছেন, শীঘ্রই ইজরায়েল ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা হবে। তিনি আরও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে ইজরায়েলের হামলার ফলে ওই দেশের পারমাণবিক কেন্দ্রে ক্ষতির পরিমাণ পরবর্তীকালে হিসাব করে দেখা হবে।
    মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র মার্কিন হানার পরে ধ্বংস হয়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বেশ কয়েক মাসের জন্য পিছিয়ে গিয়েছে ওই দেশের পারমাণবিক কেন্দ্রের কাজ।