ন’টি জেলায় ভারী বর্ষণ-ঝড়, ভিজবে কলকাতাও

0
131
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার সকালে রোদ উঠলেও আংশিক মেঘলা কলকাতার আকাশ। জলীয় বাষ্পের কারণে গরমে অস্বস্তি বেড়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে উপকূলীয় এবং পশ্চিমের ছ’টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। বৃহস্পতিবার বৃষ্টির দাপট আরও বাড়বে।
ওই দিন হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা।