মিড ডে মিলেও ধর্ম, পূর্বস্থলির স্কুলে অবাককাণ্ড

0
477
ছবি সৌজন্যে : নিজ
হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্নার আলাদা রাধুনি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাটে কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে অবাক কাণ্ডে শোরগোল পড়েছে।
যদিও স্কুলের প্রবন শিক্ষক তাপস ঘোষের দাবি আলাদা রান্না হোক, তিনি এটা চান না। বাচ্চারা ভাল খাবার পাক সেটাই চান। জানা গিয়েছে ওই স্কুলটিতে ৭২ জন ছাত্রছাত্রী রয়েছে। যার মধ্যে ৪৩ জন হিন্দু, এবং ২৯ জন মুসলিম ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৪। তা নিয়ে অবশ্য কোনও বিভেদ নেই। বিভেদ শুধুই রান্না ঘরে। সেখানে দুই ধর্মের ছাত্রছাত্রীদের জন্য ২ জন মহিলা রাঁধুনি রয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এটা কেন হয়েছে জানা উচিত। মিড ভে মিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন।
নির্দিস্ট গাইডলাইনও রয়েছে। সেই গাইলাইন কেউ লঙ্ঘন করতে পারে না।