গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment আট ঘণ্টা কাজে দীপিকার পাশে সোনাক্ষী 

    আট ঘণ্টা কাজে দীপিকার পাশে সোনাক্ষী 

    0
    137
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ঠিক কতক্ষণ কাজ করা উচিত,এই বিষয় নিয়ে বলিউডে গত ক’ দিন ধরে চর্চা তুঙ্গে। এ বার এই আলোচনায় নিজের মতামত জানিয়েছেন সোনাক্ষী সিন্‌হা।

    এই আলোচনার সূত্রপাত সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি স্পিরিট ঘিরে।খবর ছবিতে প্রভাসের বিপরীতে প্রথমে প্রস্তাব দেওয়া হয় দীপিকাকে।দাবি,অভিনেত্রী শর্ত রাখেন,আট ঘণ্টার বেশি কাজ করবেন না।পারিশ্রমিক নেবেন ২০ কোটি টাকা।এই দাবির জন্য বাদ পড়তে হয় দীপিকা পাড়ুকোনকে। তার পর থেকেই কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে প্রশ্ন উঠছে। এ বার এই আলোচনায় দীপিকার পক্ষ নিয়েছেন সোনাক্ষী।আট ঘণ্টা কাজ করার পক্ষে সোনাক্ষী সিন্‌হাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকাকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, তিনি সম্পূর্ণ ভাবে আট ঘণ্টা শুটিং করায় বিশ্বাসী। তিনি নিজেও এমন অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন, যাঁরা আট ঘণ্টার বেশি কাজ করেন না। তা হলে অভিনেত্রীদের ক্ষেত্রেই বা বিষয়টা অন্য রকম হবে কেন? তবে,শুটিং-এর সময়সীমায় কিছুটা নমনীয়তা থাকলে ভাল হয় বলেও মনে করেন সোনাক্ষী। তাঁর কথায়, কী ধরনের কাজ করছেন এবং সেই কাজের কী কী দাবি, সেই দিকটাও দেখা উচিত। যেখানে শুটিং হবে, তার ধারেকাছে থাকার ব্যবস্থা করা যেতে পারে। শুটিং-এর অনেক ভাগ থাকে। সেগুলোও ফাঁকে ফাঁকে সেরে নেওয়া যেতে পারেপাশাপাশি ,কাজ থাকলেও, নিজের জন্য সময় বার করে নেওয়া জরুরি বলে মনে করেন সোনাক্ষী। তাই তিনি বলেছেন, ১৫ বছর ধরে কাজ করছেন। বুঝেছেন, নিজের জন্য সময় বার করা জরুরি। কোনও ছবিতে যদি তাঁকে একেবারে ছিপছিপে হিসেবে ধরা দিতে হয়, তা হলে নিজের শরীরচর্চার জন্যই তো তাঁর ২ ঘণ্টা প্রয়োজন।

    সে ক্ষেত্রে তিনি ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে পারবেন না। তবে শরীরচর্চা করার প্রয়োজন না হলে তিনি প্রয়োজনে ১০-১২ ঘণ্টা কাজ করতে রাজি। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তবেই করবেন।