গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Entertainment মুম্বইয়ে মিশমির মনের মানুষের 

    মুম্বইয়ে মিশমির মনের মানুষের 

    0
    166
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    অভিনেত্রী মিশমি দাসের লুকোছাপা বিন্দুমাত্র পছন্দ নয়। অনেক বার সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে মিশমির।

    কয়েক মাস আগে,কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয়ের সময় রণজয় বিষ্ণুর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর।সে সময় খুব বিরক্ত হয়েছিলেন তিনি। প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি এমন কোনও সম্পর্কে নেই। ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই এই জল্পনা আরও ঘনীভূত হয়।সব গুঞ্জন নস্যাৎ করে দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে যদি নতুন মানুষ আসে, তা হলে তিনি নিশ্চয়ই জানাবেন। যেমন কথা দিয়েছিলেন সেটাই এবার করেছেন মিশমি। ইনস্টাগ্রামে সবাইকে জানিয়ে দিয়েছেন তাঁর মনের মানুষের কথা। সদ্য মুম্বই গিয়েছেন অভিনেত্রী। আপাতত সেখানেই কাজ করার ইচ্ছা তাঁর। মুম্বইয়েই কি মনের মানুষের হদিশ পেলেন মিশমি,বিশেষ বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।জানা যাচ্ছে,প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত। কলকাতার ছেলে। কর্মসূত্রে তিনিও মুম্বই নিবাসী। মিশমি বলেছেন, সঠিক মানুষ জীবনে এলে সবাইকে জানাবেন , কথা দিয়েছিলেন। এখানে আড়াল করার কিছু নেই।সুজনের সঙ্গে আলাপ হয়েছে মুম্বইয়েই। কিন্তু  তাঁকে চেনেন অনেক দিন ধরে। পরিচয় ছিল না, মিশমির এক বন্ধুর বন্ধু। মুম্বই এসে আলাপ হয়েছে সুজনর সঙ্গে। সেখান থেকেই শুরু সব কিছু। জানা গিয়েছে সুজন অভিনেতা নন, গানের জগতের মানুষ। তবে ছবির জন্য গান তৈরি করেন এমন নয়।

    আপাতত আরবসাগর পারেই পাকাপাকি থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। অভিনেত্রী মিশমি দাস জানিয়েছেন, লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক,ঝনক-এ নতুন প্রজন্মের গল্প শুরু হচ্ছে। সেখানেই তাঁকে নায়কের বোনের চরিত্রে দেখা যাবে।