গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Lifestyle বর্ষায় লেদারের তৈরি ব্যাগ-জুতোর যত্নে

    বর্ষায় লেদারের তৈরি ব্যাগ-জুতোর যত্নে

    0
    90
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বর্ষাকালে চামড়া বা লেদারের তৈরি জিনিস যেমন জুতো, ব্যাগ, বেল্টের বিশেষ যত্নের প্রয়োজন হয়।জলেতে ভিজলে বা দীর্ঘদিন ব্যবহার না করলেও এগুলো সহজেই নষ্ট হয়ে যেতে পারে। তাই বর্ষায় কিভাবে চামড়ার সামগ্রী ঠিক রাখবেন, জেনে নিন কিছু সহজ উপায়।

    চামড়ার তৈরি পণ্য পরিষ্কার করার সময় সরাসরি জল ব্যবহার করা যাবে না। বাজারে বিশেষ ধরনের চামড়া পরিষ্কার করার ক্লিনজার ও কন্ডিশনার পাওয়া যায়, যা দিয়ে সহজেই পরিষ্কার ও ঝকঝকে রাখা যায় ব্যাগ বা জুতো। প্রথমে বলা ভালো চামড়ার সামগ্রী যদি হঠাৎ বৃষ্টিতে ভিজে যায়, তাহলে সঙ্গে সঙ্গে খবরের কাগজ বা শুকনো টিস্যু দিয়ে জল শুষে নিন। প্রয়োজন হলে পুরো জিনিসটা খবরের কাগজ দিয়ে মুড়ে কিছুক্ষণ রাখুন। এতে ভিজে যাওয়ার ক্ষতি অনেকটাই কমবে।অনেকেই শখের ব্যাগ বা জুতো ব্যবহার না করে আলমারিতে তুলে রাখুন। এতে পণ্যের গায়ে ভাঁজ পড়ে, দাগ পড়ে যেতে পারে। তাই চামড়ার তৈরি জিনিস মাঝে মাঝে ব্যবহার করুন। আর তুলে রাখার সময় অবশ্যই পলিথিন বা কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে রাখুন।

    পাশাপাশি, প্রতিদিন ব্যবহারের পর চামড়ার জিনিস একটি নরম, শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন। এতে ধুলো-ময়লা জমবে না এবং পণ্যের স্থায়িত্বও বাড়বে। চামড়ার তৈরি সামগ্রী দামি হয়, তাই সঠিক যত্ন নিলে তা অনেক বছর ভালো থাকবে, এমনকি বর্ষাতেও।