গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports অলিম্পিক লিওঁ আর্থিক সংকটে অবনমনে 

    অলিম্পিক লিওঁ আর্থিক সংকটে অবনমনে 

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স

    সাতবারের ফরাসি লিগ চ্যাম্পিয়ন অলিম্পিক লিওঁকে, আর্থিক সংকট-এর কারণ দেখিয়ে দ্বিতীয় বিভাগে নামিয়ে দিয়েছে ফ্রান্সের পেশাদার লিগ কর্তৃপক্ষ,এলএফপি।

    ফরাসি ফুটবলের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল,ডিএনসিজি এই সিদ্ধান্ত জানায়ক্লাবটির মালিক মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে নিশ্চিত করেছেন। লিঁও ছাড়াও ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস, ব্রাজিলিয়ান ক্লাব বোতাফেগোসহ বেশ কয়েকটি ক্লাবের মালিক তিনি।টেক্সটর ও ক্লাবটির ফুটবল পরিচালক মিকায়েল গারলিঞ্জারকে ডিএনসিজি-র সামনে শুনানির মুখোমুখি হতে হয়। মূলত ১৭৫ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ২০৩ মিলিয়ন ডলার ঋণের বোঝা এবং সেই ঋণ কমানোর জন্য কোনো পরিষ্কার পরিকল্পনা না থাকার কারণেই ক্লাবটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এমনকি জানুয়ারির দলবদলের সময়ও ক্লাবটির ওপর খেলোয়াড় কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অবুঝ এবং অযৌক্তিক আখ্যা দিয়েছে লিঁও।

    এই সিদ্ধান্তের এক দিন আগে ২৫৪ মিলিয়ন ডলারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসে থাকা নিজের ৪৩ শতাংশ মালিকানা নিউ ইয়র্ক জেটস-এর মালিক উডি জনসনের কাছে বিক্রি করেছেন টেক্সটর।