গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur সায়েন্স ল্যাবে আগুন, এগরা কলেজে আতঙ্ক

    সায়েন্স ল্যাবে আগুন, এগরা কলেজে আতঙ্ক

    0
    195
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এগরা সায়েন্সে কলেজে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার সকালে শোরগোল পড়েছে। এগরার সারদা শশীভূষণ কলেজে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে।
    জানা গিয়েছে কলেজের সায়েন্স বিল্ডিংয়ের কেমিস্ট্রি ল্যাবে কোনওভাবে আগুন লেগে যায়। মুহূর্তে বড় আকার নেয়। কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান যন্ত্রপাতি, নথি আগুনে পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো সায়েন্স বিল্ডিংই কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, দমকল পৌঁছয়। এরপর দমকলের ২ ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
    সায়েন্স বিল্ডিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার জেরে কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।