
ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে। জানা গিয়েছে, বুধবার রাতের বেলা দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত হারা এলাকায় নিজেদের ঘরে ঘুমোচ্ছিলেন ওই দম্পতি।
তখনই গভীর রাতে আচমকাই দেওয়াল ভেঙে পড়ে তাঁদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই স্বামী-স্ত্রীর। এরপরই তড়িঘড়ি স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে দেখে দেওয়াল চাপা পড়ে রয়েছেন ওই দম্পতি। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






