উধমপুরে সেনা-জঙ্গি গুলির লড়াই 

0
131
ছবি সৌজন্যে : এক্স
অমরনাথ যাত্রা শুরুর এক সপ্তাহ আগেই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে জম্মু-কাশ্মীরের উধমপুরে। নিরাপত্তা বাহিনীর হোয়াইট নাইট কোর নামের একটি এক্স হ্যান্ডলে জানানো হয়েছে ওই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বিহালি।
বাহিনী সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, উধমপুরের বসন্তগড় গ্রামে কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে আচমকা জঙ্গলে ঘেরা সেই গ্রামে হানা দেয় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ দল। চার দিক থেকে গ্রামটি ঘিরে ফেলা হয়।
শুরু হয় চিরুনি তল্লাশি। অভিযোগ, তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দেয় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালিয়েছে। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।